রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে উপজেলাতে খুন হওয়া এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৭ জুন) বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় খুন হওয়া ভ্যানচালক হাসিবের (১২) মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে। সে মাদ্রাসার সপ্তম শেণীর ছাত্র।
অপরদিকে,
কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ী ফিরে আসেনি। পরে তার বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ সেই ডায়রির তদন্তে বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা ভ্যান ছিনতাইয়ের জন্য হাসিবকে হত্যা করা হয়েছে ।
অপরদিকে
জমির দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদাকে ইট দিয়ে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। দুইটি ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে।