ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র গাড়ী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ থানাপুলিশ।

(৭ আগস্ট)সোমবার দুপুরের সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে বাপ্পি নামের সন্তাসীকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী বাপ্পি রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেন ডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মোঃআব্দুল কাদেরের ছেলে।

গোয়ালন্দ থানাপুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা টু রাজবাড়ী গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়। পরে একটি মাহেন্দ্র টেম্পু গাড়িতে থাকা যাত্রীবেশী বাপ্পির কাছ থেকে অবৈধ বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল।

বাপ্পির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর