ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই। গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,(৪ মার্চ) সোমবার সন্ধায় রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে, এসআই দেওয়ান শামীম খান একটি টিম রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ছোট ব্রীজ এর উপর হতে ১। মোঃ রবিন আলী (২৪), পিতা-মৃত রুস্তম আলী, ২। মোঃ রানা হোসেন (৩৪), পিতা-মোঃ আফেজদ্দীন মন্ডল, উভয় সাং-নতুন আমদহ জোয়াদ্দার পাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৮০,০০০/ টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আাসামীদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর