রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযান,২৪ হাজার টাকা জরিমানা আদায়। ভোক্তা অধিকার অফিস সুত্রেজানাযায়, ভোক্তা অধিকার বাস্তবায়নে (২৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে কাজী রকিবুল হাসান এ ডি ভোক্তা নেতৃত্বে রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার ও বহরপুর বাজারের বিভিন্ন ফার্মেসী গুলোতে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সরকারী বিধি বিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর৪৫ ও ৫১ধারায় অপরাধ স্বীকার করায় প্রীতি ফার্মেসী মালিক কে২০,০০০ টাকা এবং ৪৫ ধারায় অপরাধ স্বীকার করায় মেসার্স আচার্য্য ফার্মেসির মালিক কে ৪,০০০টাকা, সর্বমোট ২৪,০০০= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগিতায় ছিলেন, জনাব সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস রাজবাড়ি এবং জনাব সবুজ হোসেন ভোক্তা অফিস,রাজবাড়ী। আইন শৃঙ্খলায় রাজবাড়ী জেলার পুলিশ লাইনের পুলিশ বাহিনীর একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে