চাঁদাবাজি-ছিনতাই-মাদক কারবারিকে ধরতে যাদের ফোন দিই তদন্তে দেখা গেল তারাই গডফাদার বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।সম্প্রতি রাজদাধানীর মোহম্মদপুর এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।এডিসি জুয়েল রানা বলেন, আমরা যখন তদন্ত করতে গেলাম দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা বিভিন্ন সময়ে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ঠেকানোর জন্য ফোন দিই। যাদের এলাকায় সম্মান আছে অবস্থান আছে পদ-পদবীআছে দেখা গেলে এরাই হচ্ছে মাদকের গডফাদার, কিশোর গ্যাং ছিনতাইকারীর গডফাদার।তিনি বলেন, এসব সম্মানিত ব্যক্তিরা আলোচিত শীর্ষ সন্ত্রাসীদেরদাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসতেছে। ডেকে নিয়ে আসার উদ্দেশ্য সামনে কাউন্সিলর নির্বাচন করবে, এদের সহযোগিতা চাই। জনগণের সহযোগিতা দরকার নাই।