ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

মেহেরপুর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি \ নোয়াখালির নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সহ-সভাপতি শাহজাহান আলী, দুলাল মাহমুদ, শোভন সরকার, যুগ্ম সম্পাদক খন্দকার জেহানি, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, ছাত্রলীগ নেতা অমি পারভীন, অপূর্ব কুমার সাহা, এজাজ আহমেদসহ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা। পরে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময ছাত্রলীগের নেতাকর্মীরা মোমবাতি হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে ¯েøাগান দেয়।


     এই বিভাগের আরো খবর