ঢাকা, বুধবার, ৪ মার্চ, ২০২৬ ()

মেহেরপুরে জামায়াত নেতার অংশ গ্রহনে হট্রগোল

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় এক জামায়াত নেতার অংশগ্রহণকে কেন্দ্র করে সভাকক্ষে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাবলু) ও তার সমর্থকদের বিরুদ্ধে জামায়াত নেতা কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে।বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে ওই হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শুরু হয়। এতে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, কাজিপুর ইউপির চেয়ারম্যান আলম হুসাইন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর