ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) ময়মনসিঙ্ঘ জেলার পৌর শহরের ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভা, ওয়ার্ড এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, ভোটকক্ষে ধানের শীষের এজেন্টসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের চার সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি; বরং পরিকল্পিত ষড়যন্ত্র, কারচুপি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল বিপর্যয় ঘটানো হয়েছে।