ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

মেহেরপুরের গাংনী এতিমখানার শিক্ষার্থীর মৃত্যু


মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানায় হাসাইন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে হাসাইন এতিমখানার নিজ কক্ষে যায়। কিছুক্ষণ পর অন্য শিক্ষার্থীরা তাকে কক্ষের মেঝেতে নাক-মুখ দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের খাবার শেষে অন্য শিক্ষার্থীরা বাইরে গেলেও হাসাইন কক্ষে অবস্থান করছিল। পরে দুই শিশু তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন বলেন, এখানে দেওয়ায় আমার ভুল হয়েছে। কীভাবে মারা গেল আল্লাহ ভাল জানেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর