ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

মাদক তৈরির সরঞ্জামসহ তরুণী আটক

ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুণীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল যশোর মণিহার বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস স্ট্যান্ডে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট বহন করার অভিযোগে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, প্রথমে উদ্ধারকৃত প্যাকেটে কী ধরনের দ্রব্য রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বস্তাসহ আটক তরুণীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনটি প্যাকেট খুলে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না কোনো তথ্য দেননি। পরে প্রায় ১৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, উদ্ধার করা দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।

পুলিশকে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেন। বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।

এসআই অলোক কুমার দে আরও জানান, এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে শুক্রবার যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর