টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি খুঁড়ে মা ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান।