ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

মহম্মদপুর ৬ থানার অভিযানে ৬০ জন গ্রেফতার

Oplus_131072

রাজধানীতে বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শিপন মিয়া (২০), আলমগীর হোসেন (২৯), সবুজ খান (২৫), আবির হোসেন (৩৩), মো. মানিক (৩৩), মো. আল আমিন (১৯), মো. রাকিবুল ইসলাম (২৩), মো. জয়নাল আবেদীন (২২), মো. আকাশ (২০), মো. তৌসিফ আহম্মেদ (২৫), তানজিল হাসান (২৪), এরফানুর রহমান (৩২), মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার (২৫), মো. ইমরান (২২), মো. ইয়ামিন রাব্বি (২১), মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল (৪৪), মো. রানা (৩৪), মো. শাকিল (২২), মো. ইমন হোসেন (২৪), মো. সাকিল পণ্ডিত (২৩), মো. আরজু মিয়া (২৬), চাঁন মিয়া (৩২), সিয়াম হাওলাদার (২২), মো. আল-শাহরিয়ার অন্ত (২০), শান্ত চৌধুরী (৩২), মো. শুভ (২৫)।

এছাড়াও রয়েছেন আশরাফুল ইসলাম (২৪), মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম (২৫), মো. খন্দকার শুভ (২২), মো. শিপন (১৯), মো. জিসান (২৬), মো. জাকির হোসেন (৪০), মো. নাছির ওরফে ইয়াছিন (২৫), মো. আনোয়ার হোসেন বুলবুল (৩৮), মো. নয়ন (২৭), মো. আনিছ (৩৬),মো. সুমন (২৫), মো. সানিম শেখ (২৩), মো. শ্রাবণ (২০), মো. ফয়সাল ওরফে আক্তার (২৬), মো. হিমেল হোসেন (২৯), মো. অন্তর মিয়া (২৫), মো. জীবন (২৪), মো. হাসান (২৭), মো. আল আমিন (২২), মো. তানভীর (২০), মো. মামুন (২৩), মো. শুভ (২৩), মো.সা জুলেখা খাতুন (৩০), এসএম মিকাইল (৩৫), মো. শাহীন (৫৯), মো. নুর আলম (৫৪), মো. মুন্না (১৯), মো. হানিফ (২৫), আতিক হাসান (২৪) ও মো. ইমরান হোসেন (২৯)।

এদের মধ্যে, মো.হাম্মদপুর থানা থেকে ২৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন,আদাবর থানা থেকে ৫ জন, তেজগাঁও থানা থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন ও হাতিরঝিল থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নাসিরুদ্দিন।


     এই বিভাগের আরো খবর