ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার Headline Bullet দামুড়হুদায় নদ-নদীর পানি বৃদ্ধি: বসতবাড়ি হারানোর শঙ্কায় গ্রামবাসী Headline Bullet দুর্নীতির আখড়ায় রূপ নিয়েছে শিল্পনগরী দর্শনা পৌরসভা: নাগরিক ভোগান্তিতে দিশেহারা জনগণ Headline Bullet জীবননগরে বুলবুল নামে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার Headline Bullet ভেড়ামারায় অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন

ভেড়ামারায় অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা

Oplus_131072

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দিবাগত গভীর রাতে জিকে পাম্প হাউস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন উন্মুক্ত স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জমা রাখছিল। গভীর রাতে সেখান থেকে পুনরায় বালু উত্তোলন ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের হাতেনাতে প্রমাণ মেলায় একটি ড্রাম ট্রাক এবং একটি পে-লোডার জব্দ করা হয়। একই সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জড়িতদের ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, সরকারি সম্পত্তি রক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।


     এই বিভাগের আরো খবর