ফজলার রহমান (গাইবান্ধা) থেকে ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে ৬ মার্চ দিবাগত রাতে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ হয়ে ২ টি গরুর মৃত্যু সহ ঘরের মধ্যে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রান্তিক কৃষকের অনুমান ৪ লক্ষাধিক টাকা ক্ষতিতে নিঃস্ব হয়ে পড়েছে। সকালে আগুন লাগার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা মন্ডল ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। সরে জমিনে গিয়ে জানাযায়,সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের ( ডাক বাংলার দক্ষিণ পাশের ছিনত উল্যার ছেলে আসাদুল ইসলাম রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে। হঠাৎ গভীর রাতে পাশের বাড়ীর লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে ।তখন আসাদুল ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে থাকা বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে। তার গোয়াল ঘরে আগুন লাগানোর বিষয়টি বিদ্যুৎ অফিসে অবগত করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। ইতিমধ্যেই দ্রুত গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে আসাদুলের ২ টি গরু আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়,এছাড়াও গোয়াল ঘরের মধ্যে থাকা মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।