ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

ভয়ে কাঁপছে তেহারান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে শুরু হওয়া এই হামলায় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভোররাত পর্যন্ত তেহরানের মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে ধারাবাহিকভাবে বোমাবর্ষণ চালানো হয়।

গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তেহরানের বাসিন্দারা জানান, রাত প্রায় ১টার দিকে শহরের একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম তেহরানের পুনক এলাকার বাসিন্দারা বলেন, অল্প সময়ের মধ্যে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, ‘মাত্র এক মিনিটে আমি আটটি বিস্ফোরণের শব্দ গুনেছি।

এর আগেও অনেকক্ষণ ধরে বিস্ফোরণ চলছিল। যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, তাহলে হয়তো এই রাতটাকেই এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর রাত হিসেবে মনে রাখব।’
হামলার সময় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ও ইন্টারনেট সীমিত করে দেওয়ার অভিযোগও উঠেছে। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ইন্টারনেট এতটাই সীমিত যে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় না।


     এই বিভাগের আরো খবর