এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৬ টি গাঁজা গাছ উদ্ধার, গাজা চাষী আটক।
থানাসূত্রে জানা যায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনায়,অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান এর নেতৃত্বে (১৮ জুন) রবিবার সন্ধ্যায়,এসআই মোঃ রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য ছয়টি গাঁজা গাজসহ গাঁজাচাষী বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের মৃত সন্তোষ মণ্ডল এর ছেলে কানাই মন্ডল (৩৯)কে আটক করে। তাহার দেখানো মতে বালিয়াকান্দি থানাধীন পুষআমলা গ্রামস্থ জয়চাদ এর বন্দককৃত কানাই মন্ডলের চাষকৃত পাটক্ষেতের মধ্য হইতে ৬টি গাঁজার গাছ (প্রতিটি গাছ ১২ ফুট লম্বা) উদ্ধার করা হয়। এ সংক্রান্তে বালিয়াকান্দি থানায় মামলা রুজু করা হয়েছে। আাসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।