রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি থানাপুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
(২০ মে)শনিবার দিবাগত রাত পৌনে ২টার সময় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর বাজারের সার্বজনীন দূর্গামন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তূপের মধ্যে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে চাঁদাবাজীর ঘটনাকে কেন্দ্র করে গুলি করে আহত করে। এ ঘটনায় গত ১৯ মার্চ বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় সুফল বিশ্বাসকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার অস্ত্রের কথা স্বীকার করে। পরে রাতে আমি এসআই রাজিবুল এস আই টিটুল হোসাইন সঙ্গিয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতের দেখানো মতে ও স্থানীয়দের উপস্থিতে বালিয়াকান্দি থানার সমাধিনগর বাজারের সার্বজনীন দূর্গামন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তুপের মধ্যে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, একটি সবুজ রংয়ের কার্তুজ, একটি সাদা রংয়ের কার্তুজ, একটি সবুজ রংয়ের ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় সুফল বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন,
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও এএসপি সার্কেল (পাংশা) মহোদয়ের দিক নির্দেশনায়,বালিয়াকান্দি থানা অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান সারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।আসামীকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।