এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় মত বিনিময় করেন। (৩ জুন) সোমবার বিকালে উপজেলা হলরুমে, উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কাবেরী রায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হাসিবুল হাসান, ও উপজেলার কর্মরত সংবাদ কর্মিগন। তিনি ২০১৭ সালে তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরীতে যোগদান করেন। বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। তাঁর জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী। কাবেরী রায় বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগনের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য সাংবাদিক ও উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।