ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের দশম সভা ছিল আজ

সেখানে এজেন্ডায় আসন্ন বার্ষিক সাধারণ সভাসহ (এজিএম) পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে বোর্ডের নিয়মিত কার্যক্রম নিয়ে কথা বলেছেন পরিচালকরা। যেখানে উঠে এসছে নতুন নির্বাচক প্যানেল ও সাবেক দুই নির্বচাকের নতুন দায়িত্ব ও তাদের বেতন বৃদ্ধির বিষয়।জানা গেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একজন পরিচালকের সব সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি তার বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা। যা আগের প্রধান নির্বচাক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বেশি। বাকি দুই নির্বাচক হান্নান সরকার ও আব্দুর রাজ্জাকের বেত্ও বাড়নো হয়েছে, তবে নির্ধারিত অঙ্ক ঠিক হয়নি আজকের বোর্ড সভায়।এদিকে সদ্য সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিসিবির প্রোগ্রামের চিফ কোয়াডিনেটর হয়েছেন। তবে বেতন বাড়েনি তার। আগের মতো ১ লাখ ৮০ হাজার টাকার মতো পাবেন তিনি। নির্বাচক প্যানেল থেকে বের হয়ে এবার বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশন্স হয়েছেন হাবিবুল বাশার।তিনিও প্রতি মাসে প্রায় মিনহাজুলের সমপরিমাণ টাকা পাবেন।


     এই বিভাগের আরো খবর