ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মৃত্যুর পরে ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল অভিনেত্রীর Headline Bullet এসএসসি শিক্ষার্থী হত্যায় বেড়িয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য Headline Bullet চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অটোরিকশা থামিয়ে যাত্রীকে মারধরের অভিযোগ Headline Bullet বগুড়ার শেরপুরে নারী এস আইকে ‘ম্যাডাম’ সম্বোধন করাকে কেন্দ্র করে যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে Headline Bullet বেশি দামে অকটেন বিক্রি করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টায় গ্রেফতার এক Headline Bullet ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার দুই Headline Bullet পুলিশের লুট হওয়া অস্ত্রে ২০০ সন্ত্রাসীবাহিনী গড়ে উঠেছে Headline Bullet আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার এক Headline Bullet বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,পুলিশ হেডকোয়ার্টারের জরুরি নির্দেশনা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পুলিশ হেড কোয়ার্টারের জরুরি নির্দেশনা

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।ছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর