দর্শনা এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে মাদকসহ প্রবেশের সময় স্থানীয় জনতার হাতে এক বহিরাগত যুবক আটক হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু বহিরাগত এলাকায় ঢুকে মাদক সেবন করায় স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। মাদকসহ হাতেনাতে ধরা পড়ার পর জনতা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে পুনরায় জড়িত হলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।