ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস ওহায়েদ খান রাসেল এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া জেলার মিরপুর ২নং বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ভান্ডারী পাড়া এলাকাবাসীর আয়োজনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রতাশি ফেরদৌস ওহায়েদ খান রাসেলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধায় বহল বাড়িয়া ইউনিয়নের মোহন শাহ দরবার প্রাঙ্গণে আবুল বাসার ভান্ডারীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বহল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নজরূল ইসলাম মানিক, প্রধান আলোচক হিসেবে ছিলেন ইয়াসিন আলী খান, সভাপতি বহল বাড়ীয়া সরকারি প্রাথমিকবিদ্যালয়। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বহল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হক, বহল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রিয়া সম্পাদক আবদুল রহিম, ৮ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ কালু, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমার, সাবেক মহিলা মেম্বার নুরুন্নাহার ডালিম,
বহল বাড়িয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন খান,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল মল্লিক বুলু , ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশাদুল প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল প্রামাণিক, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন সম্পাদক, এডভোকেট গোলাম আজম, বলহবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব উজ্জল সহ হাফিজ রশিদ খান, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সিরাজ মন্ডলসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, তরুন প্রজন্মের অহংকার আমাদের এলাকার কৃতি সন্তান প্রকৌশলী ফেরদৌস ওহায়েদ খান রাসেল আমাদের এলাকার সন্তান। আমরা সুখে দুঃখে সবসময় রাসেল কে আমাদের পাশে পেয়েছি। গরীব – দুঃখী মানুষের রবিনহুড আমাদের ফেরদৌস ওহায়েদ খান রাসেল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং বহলবাড়ীয়া এলাকায় চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস ওহায়েদ খান রাসেল কে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। আর আমরা ফেরদৌস ওহায়েদ খান রাসেল কে ২ নং বহলাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।


     এই বিভাগের আরো খবর