মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালিত হয়েছে।সিএন আরএস ফিশনেট প্রকল্পের ০৩ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রেলি ও মানববন্ধন শেষে এক আলোচনা সভা সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়।
এই বছর প্রতিপাদ্য হলো “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ।
সোনাকাটা ইউপি সদস্য মো:টুকু শিকদার এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন সখিনা বিট অফিসার মো:জুমেল খান,তালতলী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মি:মংচিন থান,তালতলী বহু অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মো:শাহজালাল ফরাজী,উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো:মেহেদী হাসান, সিবিডিপি ফিল্ড ফেসিলিটেটর মো: ইমরান হোসেন,মিসেস এমেন রাখাইন ও মিসেস চিনেউ রাখাইন প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী যশোমন্ট মল্লিক।
২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করা হয়। তখন থেকে প্রতি বছরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ বন অধিদপ্তর এই দিবসটি পালন করে আসছে।
উক্ত অনুষ্ঠানের তালতলীর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী,কৃষক, সাধারণ জনগন ও জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ###০৩-০৩-২০২৬ইং