ফিল্মি স্টাইলে ধাওয়া: মেহেরপুর থেকে পালিয়েও রক্ষা পেল না, চুয়াডাঙ্গা বড় বাজারে র্যাব-পুলিশের যৌথ অভিযানে গাড়ি ও তিন মাদক কারবারি আটক!
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার মেহেরপুরের আমঝুপি এলাকায় এস আর বি (১২) নম্বরের একটি সন্দেহভাজন গাড়িকে থামানোর সংকেত দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সিগন্যাল অমান্য করে চালক অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
গাড়িটির পিছু নিয়ে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে ধাওয়া করে গাড়িটি চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে আটক করা হয়। সেখানে চুয়াডাঙ্গা পুলিশ ও র্যাবের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘিরে ফেলে গাড়িটিতে তল্লাশি চালায়।
তল্লাশিকালে গাড়িটির যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক বহনকারী গাড়িটিসহ মোট তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রে : BBC crime news