পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রেপ্তার অভিযানের সময় এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে গেছেন আসামি রাসেল ইসলাম (৩৩)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় অভিযুক্ত রাসেল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম বনমালী রায় (৩০)। তিনি তেঁতুলিয়া মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পলাতক রাসেল ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।