ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

পাংশায় ৯ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ অনু খা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের ধুলিয়াট গ্রামের মৃত বক্কর খার ছেলে। (২৮ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনগত রাতে এসআই মো. মিনজাহ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কলিমোহর ইউনিয়নের ধুলিয়াট গ্রামে অভিযান চালিয়ে তার বসত ঘরের শয়ন কক্ষ হতে ১০১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী অনু খার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি মাদক মামলা, ১ চুরি, অন্যান্য মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর