ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ()

নিখোঁজের ৬ দিন পরে মিললো বস্তাবন্দি শিশুর লাশ

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া সদরে নিখোঁজের দুই দিন পর ছয় বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, র‍্যাব ও পিবিআই তদন্ত শুরু করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে একটি খোলা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহত মোছা. নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিন দুপুরে স্থানীয় এক যুবক নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর লাশ দেখতে পান। খবর পেয়ে নিশাতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কাপড় দেখে লাশ শনাক্ত করেন।

ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিশুটিকে হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।


     এই বিভাগের আরো খবর