ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ()

নিওমোনিয়ায় ২০ দিনে ২৬ শিশুর মৃত্যু

চট্টগ্রামে গরম শুরুর সঙ্গে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ২৭৫টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর হাম শনাক্ত না হলেও তাদের শরীরে ফুসকুড়ি ছিল।চিকিৎসকেরা জানান, গরমের শুরুতে নিউমোনিয়ার রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, ধুলাবালু বৃদ্ধি এবং ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ ঝুঁকি তৈরি হয়। তা ছাড়া হামে আক্রান্ত রোগীদের নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। হামের লক্ষণ নিয়ে আসা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখতে হচ্ছেগত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুস্বাস্থ্য বিভাগে তিন শতাধিক শিশু ভর্তি ছিল। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিল অন্তত ১০০ শিশু। হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত ১৩ শিশুকে রাখা হয়েছে পিআইসিইউতে। তাদের জ্বরের মাত্রা বেশি হওয়ায় আইসিইউতে তাদের সেবা দিতে হচ্ছে বলে জানিয়েছে শিশু বিভাগ।সেখানে দেখা হয় এক বছর বয়সী নুর মো. সাফওয়ানের সঙ্গে। ১১ দিন ধরে হাসপাতালে ভর্তি সে। হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর নিউমোনিয়া দেখা দিলে তাকে তিন দিন পিআইসিইউতে রাখতে হয়। সাফওয়ানের বাবা মোহাম্মদ শফিক বলেন, ১১ দিন আগের ছেলের গায়ের ফুসকুড়ি দেখতে পেয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রামে আসেন। এখন আগের চেয়ে ভালো আছে সে।জানতে চাইলে শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মুছা মিঞা প্রথম আলোকে বলেন, বছরের এই সময়ে নিউমোনিয়ার রোগী বাড়ে। যেসব শিশু মারা গেছে, তাদের হাম শনাক্ত হয়নি। তবে শরীরে র‍্যাশ (ফুসকুড়ি) ছিল। হামের রোগীদের একসঙ্গে রাখা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে মাটিতে রাখতে হচ্ছে।


     এই বিভাগের আরো খবর