
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার খাগড়াছড়ি জেলা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার পরিদর্শক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার বাসিন্দা। এ সময় ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে আরো এক যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ৯ জানুয়ারি তানভীর, আফজাল, তৌসিফ, তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) আবু সুফিয়ান সোহান ও অজ্ঞাত ২/৩ জন নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে রূপসী এলাকার একটি বাড়িতে দুইদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগ পর্যন্ত ধর্ষণের অভিযোগে তৌসিফ, আফজাল ও আবু সুফিয়ান সোহানকে গ্রেফতার করা হয়।