সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর কূলে ঝোপঝাড়ের মধ্য থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর কূল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় নদীর কূলে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবসী।