নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হৃদয় হোসেন (১৮) নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের কোরবান আলীর ছেলে।
র্যাব জানায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ওই স্কুলছাত্রী বাবার সঙ্গে জোনাইল বাজারে গিয়ে একা বাড়ি ফিরছিল।