দিনাজপুরে ইটবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী শংকর সাহা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিনাজপুর বাস টার্মিনাল ফুলবাড়ী মহাসড়কের মহারাজা মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শংকর সাহা দিনাজপুরের রাজবাড়ী এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ জানান, ইটবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শংকর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়েছে ।