ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

দামুরহুদায় প্রতারনায় দায়ে নারী আটক

দামুড়হুদা উপজেলায় স্বর্ণের কানের দুল বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত নারী হলো, খুলনা জেলার খালিশপুর থানার অন্তর্গত খালিশপুর ক্লাব মোড়ের বাসিন্দা মৃত শহর আলী মণ্ডলের মেয়ে এবং মৃত শহর আলী মণ্ডলের স্ত্রী জাহানারা খাতুন (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই ফাহিম হোসেন গত মঙ্গলবার ২১ জুলাই সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মোবাইল ফোনে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার চৌরাস্তার মোড়ে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক জাহানারা খাতুন কে পুলিশের হেফাজতে নেন।
প্রত্যক্ষদর্শীদের পুলিশ জানায়, জাহানারা খাতুন স্থানীয় কয়েকজনের কাছে আর্থিক সংকটের কথা বলে তার স্বর্ণের কানের রিং বিক্রির প্রস্তাব দেন। ক্রেতারা রিংটি কিনতে আগ্রহ প্রকাশ করলে তিনি কৌশলে আসল স্বর্ণের রিং পরিবর্তন করে ইমিটেশনের রিং দিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে নারী কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার শাড়ির আঁচলে বাঁধা অবস্থায় প্রতারণার কাজে ব্যবহৃত এক জোড়া স্বর্ণের কানের রিং (ওজন ১ আনা ২ রতি) এবং তিন জোড়া স্বর্ণসদৃশ ইমিটেশনের কানের রিং উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে আলামতগুলো জব্দ করা হয়।
পরবর্তীতে এসআই ফাহিম হোসেন আটক আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) এ সোপর্দ করলে আদালত জাহানারা খাতুনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, প্রতারণাসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর