মোঃ রাইসুল ইসলাম রাজু ,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভিন খাতুন (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারভিন খাতুন উপজেলার কোমরপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারভিন খাতুন নিজ বাড়ির গোয়াল ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎতের তারের ছিদ্র স্থানে শরীরে স্পর্শ হয়। এতে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতরত হলে, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের স্বামী আজিজুল হক জানান, তার স্ত্রী পারভিন খাতুন নিজ গোয়াল ঘরে কাজ করার সময় বিদ্যুতের তার সরানোর সময় অসাবধানতাবশত তারের ছিদ্র স্থানে শরীর স্পর্শ হলে সে গুরুতর আহত হয়। তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মৃত্যু হয়।