BBC Crime News
Staff Reporter: Abu Hanif Mielon
চুয়াডাঙ্গা দামুড়হুদায় হাতিভাভা গ্রামের বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। বাদী মো. রফিকুল ইসলামের দায়ের করা এজাহারে ৫ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ
গত ০৫/০৮/২০২৬ তারিখে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করেন। ২নং আসামির হুকুমে ১নং আসামি নাহারুল ইসলাম ধারালো দা দিয়ে বড় ভাই আতিকুল (৩৪)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে মারাত্মক জখম করেন। বাধা দিতে গেলে বাদী রফিকুল ও তাঁর পিতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা:
১. মো. নাহারুল ইসলাম
২. মো. আরিফুল ইসলাম
৩. মো. আক্তারুল ইসলাম
৪. মো. মকসেদুর রহমান
৫. মো. শামসুল
স্থানীয়দের সহায়তায় আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে থানায় এই এজাহার দায়ের করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে