স্টাফ রিপোর্টার BBC crime news :আবু হানিফ মিলন,
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলা লোকনাথপুর-পরানপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ও আহত দুজনই দর্শনার বাসিন্দা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির কারণে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে!