ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()

দামুড়হুদায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে ১ বছরের কারাদণ্ড!

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আজগার আলী (২৭) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার একই সাথে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আজগার আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্ব পাড়ার আফাজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল জুড়ানপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আজগার আলীকে ৩ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে চুয়াডাঙ্গা আমলী আদালতে হাজির করলে, বিজ্ঞ বিচারক অপরাধের প্রেক্ষিতে এই রায় প্রদান করেন। ।
সূত্রে : BBC crime news


     এই বিভাগের আরো খবর