৫ আগস্ট ২০২৬
BBC Crime news
স্টাফ রিপোর্টার- ABU HANIF Melon
আজ ৫ আগস্ট সকালের দিকে দর্শনা শান্তিনগর এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের বালক সীমান্তকে আটক করেছে স্থানীয় জনতা। সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ীরা বালক সীমান্তকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ক্রেতার কাছে মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। এমতাবস্থায় এলাকাবাসীর হাতে বালক সীমান্ত আটক হয়।
পরবর্তীতে বিষয়টি দর্শনা থানাধীন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালক সীমান্তকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বালক সীমান্তকে থানায় নেওয়ার পর থানার ওসি মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।