স্টাফ রিপোর্টার — MD ABU HANIF (MILAN)
চুয়াডাঙ্গার দর্শনা শান্তিনগর এলাকায় স্থানীয় সাধারণ মানুষের হারভাঙা পরিশ্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় মাদক নির্মূলে প্রায় ৮০ শতাংশ সফলতা অর্জিত হয়েছে।
স্থানীয়দের নিয়মিত মনিটরিং এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর কার্যক্রমে এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, একসময় এই শান্তিনগর এলাকাটি মাদকের একটি বড় আখড়ায় পরিণত হয়েছিল। তবে স্থানীয়দের সাহসী উদ্যোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী ও কার্যকর সহযোগিতায় আজ সেই চিত্র পাল্টে গেছে। তাদের যৌথ ও সম্মিলিত প্রচেষ্টায় এলাকা থেকে প্রায় ৮০ ভাগের বেশি মাদক নির্মূল করা সম্ভব হয়েছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্টরা জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তাদের কার্যক্রমে গতিশীল ছিল এবং এলাকাবাসীও অত্যন্ত তৎপর ও সতর্ক অবস্থানে রয়েছেন। এর ফলে এলাকায় বাইরের কোনো বহিরাগত মাদক কারবারির আনাগোনা এখন প্রায় নেই বললেই চলে। সকলের এই দৃষ্টান্তমূলক সমন্বিত উদ্যোগ শান্তিনগর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরিয়ে এনেছে।