তারিখ: ১২ই জুলাই, ২০২৬
BBC Crime news আবু হানিফ মিলন,
চুয়াডাঙ্গা
দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশাল ব্যয়বহুল বাজেটের দুটি ড্রেন নির্মাণ প্রকল্পে চলছে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতি। রডের পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের বদলে শুধু বালি ব্যবহার করে এই অনিয়ম চালানো হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিজ চোখে এই অনিয়মের সত্যতা পান। পরিস্থিতি হাতেনাতে ধরা পড়ার পর অস্থায়ী মেয়র হারুন কাকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে এলাকাবাসীর জোরালো দাবি—তাকে চিরতরে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।