ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বহিরাগত মাদক সেবনকারী আটক: দর্শনায় স্থানীয়দের কড়া হুঁশিয়ারি Headline Bullet চুয়াডাঙ্গায় রেলওয়ে গার্ডের নিরাপত্তা বলয় ভেঙে পাত চুরি: তদন্তের দাবি Headline Bullet দর্শনায় হাজী সমিতির মিলনমেলা: সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত অসংখ্য হাজীবৃন্দ Headline Bullet দর্শনায় মাদকবিরোধী অভিযানের নামে চাঁদাবাজি Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান ৩ Headline Bullet জেরিন খানের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের দাবি Headline Bullet কুষ্টিয়া কুমারখালিতে নৈশ প্রহরির অর্ধগলিত লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালু ভরাটকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে হুমকি Headline Bullet কুষ্টিয়ায় প্রেমিকার শ্বশুর বাড়ি প্রেমিকের হামলা

দর্শনায় হাজী সমিতির মিলনমেলা: সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত অসংখ্য হাজীবৃন্দ

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা চুয়াডাঙ্গা

দর্শনা ও পার্শ্ববর্তী এলাকার পবিত্র হজ পালনকারী মুসল্লিদের নিয়ে গঠিত দর্শনা হাজী সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘হাজী সমিতির মিলনমেলা’। ধর্মীয় মূল্যবোধ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শনা ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক হাজীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ ফজলুর রহমান এবং সার্বিক পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও আসন্ন দর্শনা পৌর নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মশিউর রহমান

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দর্শনা পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আব্দুল কাদের। অনুষ্ঠানে দর্শনা ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য হাজীবৃন্দ উপস্থিত থেকে একে অপরের সঙ্গে শুভেচ্ছা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।

আলোচনা সভায় বক্তারা হজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ধর্মীয় আবহ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দর্শনা হাজী সমিতির এ মিলনমেলা হয়ে ওঠে সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য মিলনোৎসব।


     এই বিভাগের আরো খবর