ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

থানায় ঢুকে ওসিকে মারার ঘটনায় সেই জামায়াত নেতা গ্রেফতার

Oplus_131072

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ ৯ পুলিশকে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৭ মার্চ) ভোরে পৌর জামায়াতের সাবেক আমির মিজানুর রহমানকে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাইবান্ধা ডিবি পুলিশ।

এর আগে একই ঘটনায় তৌহিদুল ইসলাম কানন নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল দুই। গ্রেফতারের পর তাকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানায়, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। পৌরসভার মালিকানাধীন একটি দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীরা থানায় ঢুকে তাদের কথা শুনতে হবে বলে দাবি করেন।এ সময় পুলিশ তাদের কথা শুনতে রাজি না হলে থানার ওসি সারোয়ার আলম, এসআই ও নারী পুলিশসহ ৯ জনকে মারপিট করার অভিযোগ ওঠে।

এ ব্যাপারে এএসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর