ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম Headline Bullet আওয়ামী লীগ নেতাকে জেল গেটে বরন করলেন বিএনপির এমপি Headline Bullet মুন্সিগন্জে গুলিবিদ্ধ ১৫ Headline Bullet কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সানি হত্যার সিসি টিভি ফুটেজ প্রকাশ Headline Bullet বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা ছিনতায় Headline Bullet মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, নাসীরুদ্দীন পাটওয়ারী Headline Bullet অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Headline Bullet মির্জা আব্বাসকে মানহানি, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন Headline Bullet চাঁদা না দেওয়ায় ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা

তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন

সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।

শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।”

এজাহারে অভিযোগ করা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।


     এই বিভাগের আরো খবর