কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা।
রোববার (8 মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। সাগর পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে বিরোধের জেরে আজ দুপুর ১টার দিকে শহরের চৌড়হাস এলাকায় স্থানীয় মাদকসেবী ভিকি, প্রবাল ও হৃদয় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সাগরের ওপর। এতে সাগর মারাত্মকভাবে আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন তারা।