বিবিসি ক্রাইম নিউজ
তারিখ: ১১ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা কোর্ট চত্বরে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগতভাবে ডিভোর্স সম্পন্ন হওয়ার পর এক নারী তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে আদালতে কোনো ধরনের তথ্য-প্রমাণ ও সঠিক যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় বিচারক মামলাটি সরাসরি খারিজ করে দেন।
রায় ঘোষণার পর ওই নারী কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়েন এবং তার সাবেক স্বামীর পক্ষে রায় যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। অথচ বাস্তবতা হলো, আদালত সবসময় মৌখিক কথার ওপর ভিত্তি করে রায় দেয় না; বরং সত্যতা এবং অকাট্য প্রমাণের ওপর নির্ভর করেই বিচারকার্য পরিচালিত হয়। সচেতন মহলের মতে, বর্তমান সময়ে তুচ্ছ কারণে বা ব্যক্তিগত আক্রোশ থেকে যৌতুকের মামলা করার প্রবণতা দিন দিন বাড়ছে, যা বিচার ব্যবস্থার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।