ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মৃত্যুর পরে ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল অভিনেত্রীর Headline Bullet এসএসসি শিক্ষার্থী হত্যায় বেড়িয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য Headline Bullet চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অটোরিকশা থামিয়ে যাত্রীকে মারধরের অভিযোগ Headline Bullet বগুড়ার শেরপুরে নারী এস আইকে ‘ম্যাডাম’ সম্বোধন করাকে কেন্দ্র করে যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে Headline Bullet বেশি দামে অকটেন বিক্রি করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টায় গ্রেফতার এক Headline Bullet ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার দুই Headline Bullet পুলিশের লুট হওয়া অস্ত্রে ২০০ সন্ত্রাসীবাহিনী গড়ে উঠেছে Headline Bullet আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার এক Headline Bullet বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,পুলিশ হেডকোয়ার্টারের জরুরি নির্দেশনা

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার দুই

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। তবে তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিক মিয়ার দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়।আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে, একটি কাটার, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড, ডাকাতির কাজে ব্যবহৃত পুরাতন গামছা, লুঙ্গি ও একটি নম্বরবিহীন পুরাতন সিএনজিচালিত অটোরিকশা।


     এই বিভাগের আরো খবর