এক এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান ২টি ১২ বোর তাজা কার্তুজ, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩,১০০ টাকা, একটি মোবাইল সেট সহ আটক এক। জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (১৬ মার্চ) শনিবার রাতে রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্তাবধানে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে, এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই হাসানুর রহমান, এসআই দেওয়ান শামীম খান সহ সংগীয় অফিসার ফোর্স এর একটি টিম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট গ্রামের আঃ ওয়াদুদ মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন বাবু (৪৪) এর এক তলা বিশিষ্ট পাকা বসতবাড়ীতে তল্লাশী করে আসামী মোঃ বিল্লাল হোসেন এর বসতঘরের উত্তর পাশের পুরাতন মালামাল রাখার কক্ষ থেকে এবটি সপিং ব্যাগের ভিতরে রক্ষিত ১টি লোহার তৈরী দেশীয় ওয়ান স্যুটার গান,২ টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ, এবং উক্ত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোমরে একটি স্বচ্ছ পলিথিনের জিপারে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ৬৯,০০০ টাকা, মাদক বিক্রির নগদ ৩৩,১০০/-টাকা এবং ধৃত আসামীর মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিমফনি মোবাইল সেট উদ্ধার পূর্বক আলামত হিসাবে জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ বিল্লাল হোসেন বাবু এর বিরুদ্ধে পূর্বে ৪টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।