ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (৯ মার্চ) শনিবার সন্ধায়,জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী সদর থানাধীন বেথুলিয়া সাকিনে জনৈক আঃ সাত্তার মোল্লা এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃফজলে রাব্বি শাকিল(২৫) কে ১০০শত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০/টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আাসমীকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ধৃত আসামী মোঃ ফজলে রাব্বি শাকিল এর বিরুদ্ধে পূর্বে ৭টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর