এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ মামলার আসামী ৭৫ পিস ইয়াবাসহ আটক। জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (২৬ জানুযারি) শুক্রবার রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ পতিতালয়ের ভিতর তপুর গলিস্থ জনৈক মোঃ পান্নু খাঁ এর মুদি দোকানের সামনে হতে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর লোকসেড গ্রামের মৃত জামাল শেখ এর ছেলে, ১। মোঃ বোরহান উদ্দিন শেখ (৩৩)কে ৭৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান ২২,৫০০/ টাকা সহ আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ বোরহান উদ্দিন শেখ এর বিরুদ্ধে পূর্বে চুরি ও মাদক মামলা সহ মোট ১০টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।