১২ জুলাই ২০২৩ তারিখ বেলা-১২.৩০ ঘটিকায় জেলা প্রশাসক, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কুষ্টিয়া’র আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, জনাব মোছাঃ নাসরিন বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, কুষ্টিয়াসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, কুষ্টিয়া।